তবে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বৈরিতা চলে আসছে পাকিস্তানের। রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে এর রেশ পড়েছে ক্রিকেটের মাঠেও। এরই মধ্যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না বলে জানিয়েছে ম্যান ইন গ্রীনরা।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আসন্ন বিশ্বকাপে ভারতের মাটিতে পাকিস্তান খেলতে চায় না। এজন্য তারা বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে পারে বাংলাদেশে। বিষয়টি নিয়ে নাকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ( আইসিসি) উচ্চ পর্যায়েও আলোচনা চলছে।’
.png)
এদিকে বিশ্বকাপ মহাড়নের আগে সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ শুরু হওয়ার কথা। সেখানে আবার ইন্ডিয়া খেলতে নারাজ। এজন্য তৃতীয় দেশের স্টেডিয়ামে নিজেদের ম্যাচগুলো খেলতে চায় তারা।
বিষয়টি নিয়ে এরই মধ্যে বিসিসিআই জানিয়েছে, এশিয়া কাপ খেলতে তারা পাকিস্তানে যাবে না। বরং নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচগুলো আয়োজন করা যেতে পারে। এবার তেমনই দাবি করেছে পাকিস্তানও।
অন্যদিকে পিসিবি জানিয়েছে, ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তবে পাকিস্তানও ভারতের মাটিতে খেলবে না। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করা যেতে পারে।
যদিও এই ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশে হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল এরই মধ্যে সম্মতি দিয়েছে যে, এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ডের নামও আসছে ভেন্যু হিসেবে।
ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে, ফাইনালে ভারত গেলে সেই ম্যাচটাও পাকিস্তানের বদলে হবে নিরপেক্ষ ভেন্যুতে।
যেহেতু এশিয়া কাপে এমন প্রস্তাবনা এসেছে, তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চায় বিশ্বকাপেও ভারতে তাদের ম্যাচগুলো না হোক। যদি ভারত শেষ পর্যন্ত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যায়, তবে পাকিস্তানও তাদের বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে চায়, জানিয়ে দিয়েছে পিসিবি।