তবে শুধু বাংলাদেশেই যে আর্জেন্টিনা ফুটবলপ্রেমী রয়েছে বিষয়টি এমন নয়। এর প্রতিদান হিসেবে বাংলাদেশকেও নানাভাবে সমর্থন দিয়ে আসছে এ ফুটবল প্রিয় দেশটি। এবার সে তালিকায় যুক্ত হলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ম্যাক অ্যালিস্টারে বলেন, আমি ম্যাক অ্যালিস্টার বলছি। আর্জেন্টিনাকে সমর্থনের জন্য বাংলাদেশ এবং ভারতের সকলকে ধন্যবাদ।
.png)
প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ফাইনালের টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বিশ্বকাপ শিরোপা জেতার মধ্য দিয়ে দলটির ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়। ফুটবলের মহাযজ্ঞের সবশেষ আসরে মেসি ছিলেন আপন মহিমায় উজ্জ্বল। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দেন তিনি।