ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

৭ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০১, ৩১ মার্চ ২০২৩
৭ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা
ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে লড়ছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে বিপাকে পড়েছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে সাত উইকেটে ৭৫ রান।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। হোয়াইটওয়াশের লক্ষ্যে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। দলে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মার্ক আদাইরের বলে সাজঘরে ফেরেন লিটন। ডকরেলের তালুবন্দী হওয়ার আগে মাত্র ৫ রান করেন তিনি।

এরপর পাওয়ার প্লে-র ছয় ওভারের মাঝে আরো তিনবার উইকেট শিকারের আনন্দে মেতেছে আইরিশরা। যেখানে একে একে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত (৪), রনি তালুকদার (১৪) ও সাকিব আল হাসান (৬)।

তৌহিদ হৃদয় এদিন ১২ রানের বেশি করতে পারেননি। অভিষিক্ত রিশাদ হোসেন করেন ৮ রান। রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদ আউট হলে বড় বিপদে পড়ে টাইগাররা। শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদ এখন দলকে এগিয়ে নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!