এছাড়া চলতি এপ্রিলেই অলিম্পিক বাছাই পর্ব খেলার কথা ছিল সাবিনা-কৃষ্ণাদের। সেটিও টাকার ওভাবে খেলা হচ্ছে না। আসরগুলো না হওয়ায় এ বছরে আর কোনো আর্ন্তজাতিক আসর আপাতত নেই সাফ-জয়ী মেয়েদের। ফলে এক প্রকার আসর ছাড়াই বছর কাটবে সাফজয়ী সাবিনাদের।
চলতি বছর আন্তর্জাতিক আসর বলতে এখানেই খেলার সুযোগ ছিল বাংলাদেশের। তবে সেই সুযোগও হারালও তারা। ফলে আন্তর্জাতিক আসার ছাড়াই বছর পার করতে হবে মেয়েদের। এই বিষয়ে বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে বলেন, ‘মেয়েদের অলিম্পিক বাছাইয়ে যাওয়া হচ্ছে না। এখন আর সুযোগ নেই। ৫ তারিখ থেকে খেলা শুরু। এখন আর হাতে সময় নেই। আমরা চেষ্টা করেছি। কিন্তু হয়নি। ’
.png)
জাতীয় দলের আন্তর্জাতিক খেলা না থাকলেও বয়সভিত্তিক দলগুলো কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবে। সামনেই অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়পর্বের খেলা রয়েছে। সেখানে খেলবে বাংলাদেশ।