ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল, শ্রীলংকায় খেলবেন স্টার্লিং

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫০, ৩ এপ্রিল ২০২৩
বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল, শ্রীলংকায় খেলবেন স্টার্লিং
পল স্টার্লিং

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মে মাসে ওয়ানডে সিরিজের পাশাপাশি একটি টি-২০ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেটা আগেই বাতিল হয়ে গেছে। ফলে এ সময়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলতে দলে ডাক পেয়েছেন পল স্টার্লিং। 

আগামী ২৪-২৮ এপ্রিল শ্রীলংকায় অনুষ্ঠিত হবে গল টেস্ট। এ ম্যাচের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার সেখানে যুক্ত হয়েছে স্টার্লিংয়ের নাম। দলে এই ব্যাটারকে যুক্ত করার ব্যাপারে বিবৃতি দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট।

হোয়াইট বলেন, শ্রীলংকায় পলের শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলার জন্য যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আমরা এখন টেস্ট খেলব। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজটি বাতিল হওয়ায় সে লাল বলের ক্রিকেটে মনোযোগ দেবে। দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য সে স্কোয়াডে যোগ দেবে।

Advertisement

শ্রীলংকার বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড- 

অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক আদাইর, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফ্রেস, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, জেমস ম্যাককলাম, পল স্টার্লিং*, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার এবং বেন হোয়াইট।

* শুধুমাত্র দ্বিতীয় টেস্ট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!