ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এবাদতের আঘাতে ফিরলেন ম্যাককলাম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩, ৪ এপ্রিল ২০২৩
এবাদতের আঘাতে ফিরলেন ম্যাককলাম
এবাদতের আঘাতে ফিরলেন ম্যাককলাম। ছবি: সংগৃহীত

শুরুতেই টস জিতে ব্যাটিংয়ে অভিষিক্ত আইরিশ ব্যাটার মারে কমিন্স ও জেমস ম্যাককুলামকে মাঠে পাঠায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। ব্যাটিং করতে নেমেই শুরুতে উইকেট হারায় সফরকারীরা। দলীয় ২৭ রানের মাঁথায় আইরিশদের দুর্গে দ্বিতীয় আঘাত পেসার এবাদত হোসেন। তার ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন আইরিশ ওপেনার জেমস ম্যাককুলাম। 

এবাদতের অফ স্টাম্পের বাইরের একটু বাড়তি বাউন্স করা বল ঠিক মতো খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারেননি। ফলে ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে, নাজমুল হোসেন শান্তর কাছে। সুযোগ বুঝে হাতে বলটি ধরে ফেলেন শান্ত। 

এ সময় এক চারে ৩৪ বলে ১৫ রান করেন ফেরেন ম্যাককুলাম। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভার শেষে আয়ারল্যান্ডের রান ২ উইকেটে ৪৮*। ক্রিজে অ্যান্ড্রু বালবির্নির সঙ্গী হ্যারি টেক্টর। এর আগে মিরপুরে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ব্যাটিং করতে এসে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। দলীয় ১৩ রানের মাঁথায় আইরিশদের দুর্গে প্রথম আঘাত করেন পেসার শরিফুল ইসলাম। 

টাইগারদের বিপক্ষে ৭ অভিষিক্ত ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়েছে আইরিশরা। শুরুতেই ওপেনিংয়ে নামেন অভিষিক্ত আইরিশ ব্যাটার মারে কমিন্স। দলীয় ১৩ রানে পেসার শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন তিনি। এ সময় ব্যাক্তিগত ৫ রান করেন তিনি। 

যাওয়ার আগেই উদ্বোধনী জুটিতে সঙ্গী জেমস ম্যাককুলামের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে যান কমিন্স। ভাঙে ১১ রানের জুটি। ফলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক ভালো হলো না তার। এখন পর্যন্ত মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কমিন্স। তবে বাংলাদেশের বিপক্ষের ওয়ানডে ও টি-২০ তিনি ছিলেন না। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!