[ খেলা ]
সাকিবের ঝড়ো ফিফটি, শতরানের জুটিতে সঙ্গী মুশফিক
ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথমদিন ১৮০ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই হারায় মুমিনুলকে। মাত্র ৫ রান যোগ করে মুমিনুল ফেরেন ১৭ রান করে। এরপর সাকিবের পাল্টা আক্রমণ ও সাবধানী মুশফিকে প্রতিরোধ করে বাংলাদেশ।
ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ বলেই ক্যারিয়ারে ৩১তম ফিফটি স্পর্শ করেন সাকিব। এছাড়া মুশফিকের সঙ্গে জুটিরও সেঞ্চুরি হয়ে গেছে সাকিবের।
৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রানে ব্যাটিং করছে বাংলাদেশ। সাকিব ৬৩ ও মুশফিক আছেন ৩৯ রানে।
.png)
এর আগে, ঢাকা টেস্টের প্রথমদিন আইরিশদের ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে ৩৪ রানে দুই উইকেট হারিয়ে প্রথমদিন শেষ করে টাইগাররা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!