আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজটিতে পাকিস্তানের অভ্যন্তরীন বোলিং কোচের দায়িত্বে ছিলেন উমর গুল। এ সিরিজে বোলারদের ব্যর্থতা খুব বেশি ছিল না। তবুও স্বাগতিকদের বিপক্ষে বাজেভাবে হারের পর দ্য গ্রিন ম্যানদের বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করে পিসিবি।
কিন্তু মরকেল নন, উমর গুলকেই সেই দায়িত্বে বহাল রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
.png)
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, বর্তমানে মরকেল আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল লখণৌ সুপার জায়ান্টসের বোলিং কোচের দায়িত্বে ব্যস্ত রয়েছেন। এজন্য আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও বোলিং কোচের দায়িত্বে থাকবেন গুল।
এছাড়া আসন্ন সিরিজকে ঘিরে দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন সাবেক কিউই ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্ন। পিসিবি প্রধান নাজাম শেঠির অনুমোদন দিলে কোচিং প্যানেলটি সম্পের্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এদিকে, পাকিস্তান জাতীয় দলের সাবেক কোচ মিকি আর্থারকে পুনরায় আনার চেষ্টা করছে দেশটি। তবে আর্থার নতুন দায়িত্বে আসতে চান, কোচ নয় তার চাওয়া পাকিস্তান ক্রিকেটের কনসালটেন্ট হিসেবে যোগ দেবেন তিনি। সেই কারণে তিনি ব্যাডবার্নকে প্রধান কোচ হিসেবে নিয়ে আসছেন।
এছাড়া ব্যাটিং কোচ পদে অ্যান্ড্রু পুটিক এবং বোলিংয়ের দায়িত্বে মর্কেলকে আনার প্রস্তাবনাও তিনিই দিয়েছেন।