ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

তৃতীয় দিন সকালে প্রথম সাফল্য শরিফুলের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৮, ৬ এপ্রিল ২০২৩
তৃতীয় দিন সকালে প্রথম সাফল্য শরিফুলের
শরিফুল ইসলাম

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বড় লিড নিয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থায় নেই আইরিশরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ৫৬ রান। অল আউট হওয়ার আগে ৩৬৯ রান করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রান করা আইরিশরা পিছিয়ে আছে ৯৯ রানে।

১২৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামে আইরিশরা। প্রথম ঘণ্টায় সাকিব-তাইজুলদের স্পিন আক্রমণ ভালোভাবেই সামলান হ্যারি টেক্টর ও পিটার মুর।

Advertisement

এ অবস্থায় আক্রমণে শরিফুল ইসলামকে নিয়ে আসেন সাকিব। প্রথম ডেলিভারিতেই মুরকে ফেরান তিনি। এ ব্যাটার করেন ১৬ রান। টেক্টর ২৫ ও লরকান টাকার ৫ রানে ব্যাট করছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!