ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়ের রেটিং ছিল ২২৬৯। ফিদে মাস্টার হওয়ার জন্য প্রয়োজন ২৩০০ রেটিং।
আজ সুব্রতকে হারিয়ে রেটিং ২৩০৩- এ উন্নীত করেছেন। এখন টুর্নামেন্টের সনদপত্রসহ আন্তর্জাতিক সংস্থা ফিদের কাছে আবেদন করার পরই তার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে। তাকে নিয়ে বাংলাদেশে ফিদে মাস্টার হচ্ছেন ১৫ জন।
.png)
নীড়কে এরপর আন্তর্জাতিক মাস্টার হওয়ার লড়াই করতে হবে। সেই যদিও কঠিন। তবে নীড় এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে চাইছেন।