ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চাঁদাবাজির মামলায় হেলেনা জাহাঙ্গীরের রায়ের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ১৪ মার্চ ২০২৩
চাঁদাবাজির মামলায় হেলেনা জাহাঙ্গীরের রায়ের তারিখ নির্ধারণ
হেলেনা জাহাঙ্গীর- ফাইল ফটো

রাজধানীর পল্লবী থানায় করা চাঁদাবাজির মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য ২০ মার্চ ধার্য করা হয়েছে।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার এ দিন ধার্য করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার।

Advertisement

রাজধানীর পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে গত ২ আগস্ট রাতে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর ও ঐ চারজনসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

মামলার বাদী তুহিন অভিযোগ করেন, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগ দেওয়ার নামে হেলেনা ও তার সহযোগীরা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছিলেন।

তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইড) পরিদর্শক শাহিনুর ইসলাম অভিযোগপত্র জমা দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!