শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ হাজারি ক্লাবে প্রবেশ করেন মুশফিক। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার সময় ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। এর মধ্য দিয়েই নতুন মাইলফলকে পৌঁছে যান এ উইকেটরক্ষক-ব্যাটার।
আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৩২টি ম্যাচ খেলে ১৪ হাজার ৪৩ রান সংগ্রহ করেছেন মুশি। ৩৪.১৬ স্ট্রাইক রেটে ১৯টি সেঞ্চুরি ও ৭৫টি ফিফটি রয়েছে তার দখলে।
.png)
এদিকে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক রানের তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি হিসেবে ১৫ হাজার রানের কীর্তিও আছে তার। ৩৮১ ম্যাচে ১৫ হাজার ৪৫ রান করেছেন তিনি। এ ক্লাবে পৌঁছাতে ২৫টি সেঞ্চুরি এবং ৯৩টি ফিফটি হাঁকিয়েছেন দেশসেরা এ ওপেনার।
তালিকার তিনে থাকা সাকিব আল হাসানের মোট আন্তর্জাতিক রান ১৩ হাজার ৮৮৫। ৪১১ ম্যাচে ৩৪.৭১ স্ট্রাইক রেটে এ রান করেন তিনি। ব্যাট হাতে তার মোট সেঞ্চুরি ১৪টি এবং ফিফটি আছে ৯৬টি।