ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
পূর্বাচল স্টেডিয়াম

স্টেডিয়াম নির্মাণসামগ্রীর ওপর কর মওকুফ চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ৮ এপ্রিল ২০২৩
স্টেডিয়াম নির্মাণসামগ্রীর ওপর কর মওকুফ চায় বিসিবি
ছবি: সংগৃহীত

পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণসামগ্রীর ওপর কর মওকুফের আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে বিদেশ থেকে নির্মাণ সামগ্রী আমদানি করতে যাচ্ছে বিসিবি। তার ওপর যেনো কোনো কর না দেয় সরকার সেজন্য কর মওকুফের আবেদন করেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

শুক্রবার (৭ মার্চ) বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি বলেন, ‘সাধারণত আজ পর্যন্ত কোনো ফেডারেশন বা বোর্ড নিজের টাকায় স্টেডিয়াম করেনি। আমরা যেহেতু সরকারের অর্থায়ন ছাড়া প্রথম নিজের টাকায় স্টেডিয়াম নির্মাণ করছি, সেহেতু আমাদেরকে আমদানির ওপর ছাড়পত্র দেওয়া যেতেই পারে। আমরা একটা অনুরোধ করেছি। পাবো কি না জানি না।’

নাজমুল হাসান পাপন দৃঢ়তার সাথে বলেন, ‘না পেলেও স্টেডিয়াম নির্মাণ করবো। কিন্তু আমার ধারণা আমরা পাবো, পাওয়া উচিত।’

Advertisement

আপনারাই (বিসিবি) যখন নিজেদের অর্থায়নে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ করছেন, সেখানে হঠাৎ শুল্ক অব্যাহতি চাওয়া কেন? বিসিবি প্রধান জানান, খরচ দ্বিগুণ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই তারা কর মওকুফের আবেদন করেছেন।

পাপন বলেন,‘হঠাৎ ডলার এবং জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমরা আগে যেটা চিন্তা করছিলাম খরচ ২০০ থেকে ৩০০ কোটি। সেটা হয়ে যাচ্ছে এখন ৫০০ কোটি টাকা। এর মধ্যে যেহেতু বেশিরভাগ জিনিস আমদানি করতে হবে, সেজন্য আমরা শুল্ক অব্যাহতি চেয়েছি।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!