ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে প্রস্তাব ফিরিয়ে দিলেন সানজিদা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮, ৯ এপ্রিল ২০২৩
যে প্রস্তাব ফিরিয়ে দিলেন সানজিদা
যে প্রস্তাব ফিরিয়ে দিলেন সানজিদা

সাফ জয়ের পর দেশের নারী ফুটবলাদের নিয়ে মানুষের আগ্রহ একেবারে তুঙ্গে। সেটা কাজে লাগিয়ে বিজ্ঞাপনে মডেলিং ও নাটকে প্রস্তাব দিচ্ছেন অনেক বিজ্ঞাপন সংস্থা। এবার বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছেন দেশের ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তার।

কয়েকটি বিজ্ঞাপনে মডেলিং হলেও খেলার স্বার্থে এখন পর্যন্ত নাটকে অভিনয়ে সম্মতি দেননি ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের এই ফুটবলার।

Advertisement

অনেকদিন পর আবার বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে সানজিদাকে। এবার একটি মোবাইলের বিজ্ঞাপনে মডেলিং করেছেন দেশের নারী ফুটবলে ‘এসএ সেভেন’ হিসেবে পরিচিত সানজিদা আক্তার।

দেশের ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তার।

‘রিয়ালমি বাজারে এনেছে চ্যাম্পিয়ন রিয়ালমি সি ফাইভ ভাইভ স্মার্ট মোবাইল। এই মোবাইলের বিজ্ঞাপনে মডেল হয়েছি আমি। কিছুদিন আগে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিজ্ঞাপনের শ্যুটিং হয়েছে’- গণমাধ্যমকে জানিয়েছেন সানজিদা আক্তার।

সানজিদা বলেন, ‘আগে আমি দুটি বিজ্ঞাপনে মডেলিং করেছি। এ নিয়ে তিনটি বিজ্ঞাপন হলো আমার। এ ছাড়াও টুকটাক অনেক কাজ করেছি। অনেক নাটকেও অফার আসছে। কিন্তু নাটকে অভিনয় করার মতো সুযোগ নেই, সময় নেই, ইচ্ছাও নেই।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!