ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বয়সভিত্তিক হকির ভারত সফর বাতিল!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩১, ১০ এপ্রিল ২০২৩
বয়সভিত্তিক হকির ভারত সফর বাতিল!
ছবি: সংগৃহীত

আগামী ২৩ মে ভারতের ওমানে হবে বয়সভিত্তিক জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট অনূর্ধ্ব-২১। এই আসরে সেরা চারের মধ্যে থাকতে পারলে স্বপ্নের বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ জুনিয়র হকি দল। সেজন্য ঘরে মাঠে নানা বেশকিছু থেকে অনুশীলন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অনুশীলনের পাশাপাশি নিজের ঝালিয়ে নিতে প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ সেই প্রীতি ম্যাচ বাতিলে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।

Advertisement

এ বিষয়ে বাংলাদেশ বয়সভিত্তিক হকি দলের কোচ মামুনুর রশীদ বলেন, ‘আমরা কিছুদিন আগে সরকারি আদেশ পেয়েছি। এখনও নোট ভারবাল হয়নি। নোট ভারবালের পর ভিসার আবেদন করতে হয়। বর্তমানে ভারতের ভিসা পেতে দুই সপ্তাহের বেশি সময় প্রয়োজন। অন্য দিকে ভারত থেকেও একটি অনুমতিপত্র প্রয়োজন ছিল। সেটাও পাওয়া যায়নি। সামগ্রিক প্রেক্ষাপটে ভারতে গিয়ে অনুশীলন ম্যাচ খেলাটা সম্ভবপর নাও হতে পারে।’

ভারতে অনুশীলন ম্যাচ খেলতে পারলে প্রিন্স লালদের প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হতো। ভারতে অনুশীলন না হলে ঢাকাতেই অনুশীলনের বিকল্প ভাবনা করছেন কোচ, 'ভারতে অনুশীলন হলে দলের জন্য অবশ্যই দারুণ হতো। সামনে ঈদ, ভিসা পাওয়া সময়সাপেক্ষ এই প্রেক্ষাপটকেও বিবেচনায় আনতে হবে। ঢাকাতেই আমাদের অনুশীলন চলমান রয়েছে।’
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: হকি
লিংক সফলভাবে কপি হয়েছে!