পুনরায় চুক্তির মেয়াদ বাড়ানোর কথা থাকলেও দলটি থেকে তাকে সরিয়ে দেয়া হয়। পাশাপাশি শুধু ওয়ালশলকেই নন, দলটির দুই সহকারী কোচ রবার্ট স্যামুয়েলস এবং কোরি কোলিমোরকেও রাখছে না ওয়েস্ট ইন্ডিজ।
জানা যায়, ২০২০ সালে দেশটির নারী দলের দায়িত্ব পাওয়ার পর ওয়ালশের অধীনে পরের বছর পাকিস্তানকে হোম এবং অ্যাওয়ে দুটি সিরিজেই তারা জয় পেয়েছিল। এমনকি পরের বছর ওয়ানডে বিশ্বকাপে উইন্ডিজরা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তিনি দলটির ডাগআউটের দায়িত্বে ছিলেন।
.png)
তার সময়কালে ২৪টি টি-২০ ম্যাচে মাত্র ৭টিতে জয় পায় উইন্ডিজরা। এছাড়া ৩১টি ওয়ানডে ম্যাচে তাদের জয় ১১ ম্যাচে। দলের এমন খারাপ পারফরম্যান্সের পর চলতি বছরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিতে উঠতেও ব্যর্থ হয় দলটি। পুরো টুর্নামেন্টে তারা ৪টি ম্যাচের মাত্র দুটিতে জয়ের ফলে গ্রুপের বাকি দু’দল ইংল্যান্ড ও ভারতের চেয়ে পিছিয়ে পড়ে। ফলে তাকে রাখছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।