ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলির মেয়েকে ধর্ষণের অভিযোগ, যে রায় দিলেন আদালত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৪, ১২ এপ্রিল ২০২৩
কোহলির মেয়েকে ধর্ষণের অভিযোগ, যে রায় দিলেন আদালত
স্ত্রী ও সন্তানের সঙ্গে বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

গত টি-২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরে যায় ভারত। সে ম্যাচে বাবর-রিজওয়ানের তাণ্ডবে রীতিমতো গুঁড়িয়ে যায় মেন ইন ব্লুরা। ওই সময়ই বিরাট কোহলির শিশু কন্যা ভামিকাকে ধর্ষণ করার হুমকি দিয়েছিলেন রামনাগেশ নামের এক ব্যক্তি।

সোমবার রামনাগেশের বিরুদ্ধে দায়ের এফআইআর এবং চার্জশিট খারিজ করে দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। 

এদিন বিচারপতি গড়কড়ী এবং বিচারপতি পিডি নায়েকের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত রামনাগেশকে নিয়ে বড়সড় রায় দিলেন। খবর আনন্দবাজার পত্রিকার। 

Advertisement

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার রামনাগেশ আলিবাতিনি হায়দরাবাদের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। বর্তমানে পিএইচডি করার জন্য চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তারকা দম্পতির মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেফতার হন তিনি। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন বিরাটের ম্যানেজার আকিল্লা ডি’সুজা।

অভিযুক্ত রামনাগেশ নিজের পক্ষে সাফাই দিয়ে জানান, তিনি জয়েন্ট পরীক্ষার টপার। দেশের নামি আইটি ফার্ম থেকে ইন্টার্নশিপ করেছেন। তার বিরুদ্ধে এর আগে কোনও মামলা দায়ের হয়নি। এই ফৌজদারি মামলা তার ক্যারিয়ার নষ্ট করে দেবে। বিদেশে মাস্টার্স করার স্বপ্নও ভেঙে যাবে।

অভিযুক্তের আর্জিতে সাড়া দেয় আদালত, আর তাতে সম্মতি জানান বিরাটের ম্যানেজারও।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!