আইপিএলে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলেন লিটন
জাতীয় দলের জার্সিতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিটন দাস। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষেও রানের দেখা পেয়েছেন। বর্তমানে আইপিএল খেলতে ভারতে রয়েছেন তিনি। এর মধ্যেই দুঃসংবাদ পেলেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
বুধবার র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তালিকায় টেস্টে দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে নেমে গেছেন লিটন দাস। অবশ্য দুই ধাপ অবনমন হলেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখনো সেরা অবস্থানে রয়েছেন।
আইরিশদের বিপক্ষে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৮৭ রান করা সাকিবের উন্নতি এক ধাপ, আছেন ৩৮তম স্থানে। তিন ধাপ পিছিয়ে বেন ডাকেটের সঙ্গে যৌথভাবে ৪২তম স্থানে রয়েছেন তামিম ইকবাল।
.png)
টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া তাইজুল দ্বিতীয়ভাগে নেন আরো চারটি। বাঁহাতি এই স্পিনার বোলারদের তালিকায় এগিয়েছেন ৩ ধাপ, আছেন বর্তমানে বাংলাদেশের সেরা অবস্থান ২০ নম্বরে।
ম্যাচে দুটি করে উইকেট নেন সাকিব ও মিরাজ। তবে র্যাংকিংয়ে তাদের হয়েছে উল্টো যাত্রা; তিন ধাপ এগিয়েছেন সাকিব, চার ধাপ অবনতি মিরাজের। দুইজনেই অবশ্য যৌথভাবে মার্কো ইয়ানসেনের সঙ্গে আছেন ২৬ নম্বরে।
বড় লাফ দিয়েছেন এবাদত হোসেন। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এই পেসার এগিয়েছেন ১৫ ধাপ, আছেন ৬৭তম স্থানে। দুই ধাপ এগিয়ে ৯০ নম্বরে শরিফুল ইসলাম। শরিফুলের আগের দুই অবস্থানে যথাক্রমে খালেদ আহমেদ (৮৮, তিন ধাপ পিছিয়ে) ও তাসকিন আহমেদ (৮৯, দুই ধাপ পিছিয়ে)।
টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষস্থানে আগের মতোই ভারতের রবীন্দ্র জাদেজা।