সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন তিনি। দেশটির ঘরোয়া প্রিমিয়ার লিগে (পিএসএলে) ১২ ম্যাচে ৩৪১ রান করেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার স্বরূপ পাকিস্তান জাতীয় দলেও সুযোগ পেয়ে যান আইয়ুব। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজও ছিলেন তিনি।
এদিকে প্রথম আসরের পর থেকেই আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটাররা। আবারও কবে পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএল খেলতে পারবেন সেটি অজানা। তবুও আইয়ুব স্বপ্ন দেখেন আইপিএল খেলার। অন্য কোনো দলে নয়, বেঙ্গালুরুতেই বিরাট কোহলির সঙ্গে আইপিএল খেলতে চান তরুণ এই ক্রিকেটার।
.png)
তিনি বলেন, ‘আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে চাই। আমি আইপিএল নিয়মিত অনুসরণও করি। তাদের জার্সি আমার খুব ভালো লাগে এবং বিরাট কোহলি তাদের হয়ে খেলেন। আইপিএলের কথা শুনলেই প্রথমে আমার ভাবনায় আসে বেঙ্গালুরু। কারণ দলটির অধিনায়ক বিরাট কোহলি। তার ইয়ংস্টার থেকে কিংবদন্তি হয়ে ওঠার জার্নিটা আমাকে অনুপ্রেরণা যোগায়। তিনি বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেট।’
সূত্র: ক্রিকেট পাকিস্তান