কলকাতার একটি এজেন্ট জানায়, ভারতের টি২০ লিগ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি কেকেআরকে ই-মেইলে নিশ্চিত করেন সাকিব।
এ ব্যাপারে বাঁহাতি এ অলরাউন্ডারের মোবাইলে কল করে আর হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলেও উত্তর পাওয়া যায়নি। তবে জাতীয় দল নির্বাচক প্যানেলের একজন সদস্যকে সাকিব বলেছেন, বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় তাঁর কোনো আক্ষেপ নেই। শুধু ছোট্ট করে বলেছিলেন, ‘দিলে ভালো হতো, দেয়নি অসুবিধা নেই।’
.png)
৩৬ বছর, বয়স বিবেচনায় সাকিবের শেষ আইপিএল হতে পারত এটি। এ কারণে লিগের প্রথম থেকে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকায় অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকেও বিশেষ অনুরোধ জানাননি সাকিব।