আইপিএল খেলবেন না সাকিব
প্রস্তাবটা এসেছে সাকিবের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকেই। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় সাকিবকে দলে পাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় দলটি। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে।
সাকিব যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারবে। সাকিব চাইলে কেকেআর বাধ্য থাকত তাকে খেলাতে। কিন্তু এই দলের সঙ্গে টাইগার অধিনায়কের সম্পর্ক নিজের পরিবারের মতো। তাই তিনি ঠিক করেছেন, কেকেআরের অনুরোধ মেনে নিয়ে আইপিএল খেলবেন না।
একই প্রস্তাব দেওয়া হয়েছিল লিটন দাসকে। তিনি অবশ্য যেটুকু সময় পাবেন তাতে কেকেআরের জার্সিতেই খেলতে চান। অভিজ্ঞ বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান যত তাড়াতাড়ি কেকেআর দলে যোগ দেবেন তত সুবিধা হবে নাইট শিবিরের।
.png)
চলমান আইপিএল নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকলেও দ্বিতীয় দফায় সাকিবকে ১ কোটি ৫০ লাখ রূপিতে কিনে নেয় কলকাতা। তাকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলালে কলকাতারই সুবিধা হবে বলে মনে করতেন মুডি।
ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার বলেছিলেন, সাকিব একজন দক্ষ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। যার ওপর দল নির্ভর করতেই পারে, শুধু বিদেশি বলেই তার ওপর আস্থা রাখা হয় না?
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে বৃষ্টি আইনে ৭ রানে হেরেছে কলকাতা। অবশ্য ব্যাট হাতে আইপিএলে সাকিবের পারফর্মেন্স সুবিধার নয়। বোলার হিসেবে দারুণ করেছেন।
তবু টম মুডি চেয়েছিলেন সাকিবকে ওপরে খেলানো হোক। তাকে সবসময়ই অতিরিক্ত বিদেশি হিসাবে ব্যবহার করা হয়েছে। তাকে চার নম্বরে খেলালে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারবে।
সাকিব না খেললেও লিটন ঠিকই খেলবেন আইপিএলে। বর্তমানে দারুণ ছন্দে আছেন তিনি। প্রথম আইপিএল হলেও তার দিকে তাকিয়ে থাকবে শাহরুখ খানের দল। তবে সাকিব খেলছেন না আইপিএলে, তার বদলে কাকে দলে নেয় কেকেআর সেটাই এখন দেখার।