ধারণা করা হচ্ছে ১২ এপ্রিল ঘরের মাঠে রাজস্থান রয়্যালস ও ১৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষের ম্যাচ মিস করবেন স্টোকস। এর আগে কাঁধের চোটের কারণে শুরুর কয়েক ম্যাচে বোলিংও করতে পারেননি এই ইংলিশ অলরাউন্ডার। এ ইংলিশ ক্রিকেটারের পাশাপাশি আরেক অলরাউন্ডার মঈন আলী গোঁড়ালির চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে পারেননি। দীপক চাহারকে নিয়েও রয়েছে শঙ্কা। দ্রুতই এই পেসারের স্ক্যান করানো হবে।
ধারণা করা হচ্ছে লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে চাহারকে। এর আগেও চোটের কারণে ২০২২ আইপিএলের পুরো মৌসুম মিস করেছিলেন চাহার।
.png)
মুম্বাই ইন্ডিয়ান্সে বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন চাহার। এ কারণে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। এক ওভারের বেশি তিনি বল করতে পারেননি। এ নিয়ে চতুর্থবারের মতো চেন্নাইয়ের আইপিএলে খেলছেন চাহার। এবার ১৪ কোটি রুপির বিনিময়ে চাহারকে নিলাম থেকে দলে ভিড়িয়েছিল চেন্নাই।