ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে গিয়ে ছুটি পেলেন লিটন!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ১০ এপ্রিল ২০২৩
আইপিএলে গিয়ে ছুটি পেলেন লিটন!
লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর খেলতে লিটন দাস এখন কলকাতায়। তবে টুর্নামেন্টের পুরোটা সময় খেলতে পারবেন না তিনি। আগামী মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফর থাকা আগামী ২ মে পর্যন্ত এনওসি পেয়েছিলেন লিটন। তবে এবার সেই ছুটির সঙ্গে আরো দুই দিন যোগ হচ্ছে।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আইপিএলে থাকা আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান পূর্বনির্ধারিত সময়েই দলের সঙ্গে যোগ দেবেন।

এ বিষয়ে জালাল ইউনুস বলেন, লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে। মুস্তাফিজ সময় মত যোগ দেবে। এছাড়া নিক পোথাস যোগ দেবে ইংল্যান্ডে।

Advertisement

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ এবং ১৪ মে। সফরে চারটি টি-২০ খেলার কথা থাকলেও সেটি বাতিল করে তারা। যদিও সেখানে দুই বোর্ডেরই সম্মতি ছিল।

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!