সন্ধ্যায় ভারত যাবেন লিটন, যেসব দিন নামবেন মাঠে
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আইপিএল খেলতে পুরোপুরি মুক্ত লিটন দাস। অবশ্য আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজের জন্য কিছুদিন পরই ফের জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এ অবস্থায় কলকাতার হয়ে শুধু কয়েকটি ম্যাচে খেলার অবস্থায় থাকবেন এ টাইগার ওপেনার।
আজ সন্ধ্যায় (৯ এপ্রিল) ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন। এদিকে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে এরই মধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়।
লিটনের কলকাতা দলে যোগ দেওয়ার দিন তথা ৯ এপ্রিল বিকেলে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। দলটির জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স) খেলতে পারবেন এ ব্যাটার।
এছাড়া আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) এবং ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচগুলোতেও অ্যাভেইলেবল থাকবেন লিটন।
এরপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।