[ খেলা ]
আমি খেলবো কি না জানি না: লিটন
লিটন দাস
এবারের আইপিএল খেলতে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আজ ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন দাস। এর আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানেই নিজের প্রত্যাশা ও লক্ষ্যের কথা জানিয়েছেন এ ব্যাটার।
আইপিএলে ম্যাচ পাবেন কি না এখনো জানেন না লিটন। তবে তিনি মনে করেন এটা শেখারই অংশ। এই ব্যাটার বলেন, আমি খেলবো কি না জানি না। এটা শেখার অংশ। চেষ্টা করবো আইডিয়া নেয়ার যেটা ফিউচারে কাজ দিবে।
আইপিএলে যাওয়ার আগে টেস্ট মাচ খেলেছেন লিটন। এতে করে প্রস্তুতিতে কি কোনো ঘাটতি রয়েছে কি না জবাবে লিটন বলেন, প্রিপেয়ারড বলতে প্র্যাক্টিস করেছি, অনেকদিন ধরেই খেলতেছি। দেখা যাক কি হয়।
তিনি আরো বলেন, এটা একটা ভালো একটা অপরচুনিটি। এরকম ইভেন্টে আগে কখনো যেতে পারি নি। এটা ফার্স্ট টাইম আমার জন্য। অবশ্যই ভালো লাগার দিক। আমি হ্যাপি।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!