ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কলকাতায় যে পজিশনে খেলবেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ১০ এপ্রিল ২০২৩
কলকাতায় যে পজিশনে খেলবেন লিটন
লিটন দাস

ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে টি-২০ সিরিজে ধোলাই করেছে বাংলাদেশ। এ দুই সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন টাইগার ওপেনার লিটন দাস। অবশেষে দেশের খেলা শেষ করে কলকাতায় পাড়ি দিয়েছেন এ ব্যাটার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরে সুযোগ পেয়েছেন লিটন। যা তার ক্যারিয়ারে প্রথম আইপিএল আসর। এজন্য কলকাতার ডেরায় যোগ দিতে রোববার সন্ধ্যায় দেশ ত্যাগ করেন এ উইকেটরক্ষক-ব্যাটার। 

এবারের আসরে কলকাতার হয়ে কোন পজিশনে খেলবেন লিটন। তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

বিষয়টি নিয়ে লিটন বলেন, ‘তারা (কলকাতার টিম ম্যানেজমেন্ট) যদি খেলাতে পারে আমি খেলবো।’

আইপিএলের মতো টুর্নামেন্টে সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘এটা দারুণ সুযোগ। এই রকম বড় আসরে কখনো যেতে পারিনি আগে। অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার। আমি খুশি।’

এদিকে সাকিব আল হাসানের সঙ্গে কেকেআরে ড্রেসিংরুম শেয়ার করতে পারলেও ভালো লাগতো বলে মন্তব্য করেন লিটন দাস। 

লিটন বলেন, ‘দেখুন, এটা ভিন্ন গল্প এখন। অবশ্যই যদি সাকিব ভাইয়ের সঙ্গে যেতে পারতাম খুব ভালো লাগতো। একই দেশের খেলোয়াড়, একই ড্রেসিংরুম শেয়ার করতাম, খুব ভালো লাগতো। কোনো কারণে হয়তো তিনি যাচ্ছেন না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!