[ খেলা ]
আইপিএল
লিটন দাসকে দলে ভিড়িয়ে কলকাতার চমক
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে লিটন দাস- ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের প্রথম ধাপের নিলামে লিটন দাসকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ বেলায় চমক দেখিয়ে তাকে দলে ভিড়িয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
শুক্রবার কোচিতে আয়োজিত আইপিএলের মিনি নিলামে টাইগার উইকেটরক্ষক ব্যাটারকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নিয়েছে কলকাতা।
এবারই প্রথমবারের মত আইপিএলে খেলবেন লিটন। সপ্তম বাংলাদেশি হিসেবে আইপিএলে সুযোগ মিলছে এই তারকা ওপেনারের।
.png)
এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল।
এর মধ্যে সাকিব আর মোস্তাফিজই কেবল নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। এবার অবশ্য সাকিবকে এখন পর্যন্ত কেনেনি কোনো দল। তবে মোস্তাফিজ আছেন দিল্লি ক্যাপিটালসে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!