[ খেলা ]
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ‘বল হাতে’ লিটন দাস
ছবি: সংগৃহীত
ভারতের লিড তখন ৪০০ ছুঁই ছুঁই। চা পানের বিরতি শেষে মাঠে প্রবেশ করল দুই দল। মিনিট দুয়েকের মধ্যে আম্পায়ারের পাশে বল হাতে দেখা গেল লিটন দাসকে। সবাইকে অবাক করে দিয়ে ইনিংসের ৪০তম ওভারে বল করতে ছুটে এলেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুভমান গিল এবং চেতেশ্বর পূজারার বিপক্ষে ঐ ওভারে দুই রান দিয়েছিলেন লিটন। আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম বল হাতে তুলে নিলেন লিটন। দুই ওভার হাত ঘুরিয়ে লিটন রান দিয়েছেন ১৩।
সাগরিকায় বড় লিডের পথে ভারত। শুভমান গিল সেঞ্চুরি করে সাজঘরে ফেরার পরই হাত খুলে খেলতে শুরু করেন পুজারা, তার সঙ্গী কোহলি। এরই মধ্যে তাদের লিড ছাড়িয়েছে ৪৯৬ রান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!