ভারতের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক লিটন দাস
দীর্ঘদিন পর পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় ক্রিকেট দল। এর আগেই টাইগার শিবিরে দেখা দিল দুঃসংবাদ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। তাই ভারতের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) ক্রিকেট অপরারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে একজন লিটন এবং নেতৃত্ব দেয়ার সকল গুনাবলী তার মধ্যে রয়েছে।
তিনি আরো বলেন,‘তার মধ্যে ক্রিকেটীয় দূর দৃস্টি আছে এবং খেলাটি খুব ভালভাবে বুঝতে পারে। অধিকাংশ গুরুত্বপূর্ণ সিরিজের আগে তামিমকে হারানোটা অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে তার নেতৃত্বে গত দুই বছরে দল বেশ ভাল ক্রিকেট খেলেছে এবং এই ফর্মেটে সে আমাদের দলের একজন ভাল খেলোয়াড়। আমরা তাকে মিস করবোভ তবে আমরা মনে করি াধিনায়ক জিসেবে লিটনের ভাল করার মতো সব কিছুই আছে।
টাইগারদের হয়ে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকা লিটন এবারই সর্বপ্রথম নেতৃত্ব দেবেন। তবে এর আগে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ২৮ বছর বয়সী এ ক্রিকেটার।
গতকাল বৃহস্পতিবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমে জানিয়েছিল, তামিমের গ্রোয়েন (কুঁচকি) ইনজুরি দেখা দিয়েছে। অন্তত ২ সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না।
এতে বুঝা যাচ্ছিল ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না অধিনায়ক তামিম ইকবালের।
ওদিকে পিঠের ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন। ভারতের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি।
আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি মাঠে গড়াবে।
৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু।