আউট হবার ঠিক এক বল আগে স্লিপে ক্যাচও তুলে দেন বিজয় । কিন্তু স্লিপে থাকা রোহিত শর্মা সে বলটি তালু বন্দি করতে পারেনি। উল্টো হাতে চোট পেয়ে যেতে হয় মাঠের বাইরে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান।
.png)
আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। স্পিন উইকেটের সুবিধা নিতে হাসান মাহমুদের বদলে দলে ঢুকেছেন নাসুম আহমেদ। অপর দিকে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামলো ভারত।
বুধবার মিরপুর স্থানীয় সময় বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। স্বভাবতই ফিল্ডিংয়ে ভারত।
এই ম্যাচে নামার আগে বেশ চাঙ্গা রয়েছে বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে হারের পর অবশ্য কিছুটা ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান অবশ্য আশাবাদী এ ম্যাচে দল ঘুরে দাঁড়াবে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ধাওয়ান বলেন, ‘এটা নতুন শুরু। আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি। অনেক ইতিবাচক আছি এ ব্যাপারে। ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি আমরা। আশা করি আমরা ভালো কিছু করে দেখাবো।’
অন্যদিকে, প্রথম ওয়ানডেতে ইনজুরির কারণে দলে ছিলেন না তাসকিন আহমেদ। তবে স্বস্তির কথা হচ্ছে, পিঠের ব্যথা থেকে মুক্তি পেয়ে অনুশীলনে ফিরেছেন এই পেসার। তবে টিম ম্যানেজমেন্ট এখনই তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না।
সে হিসেবে প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। সুতরাং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজও লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। বাদ বাকি সবাইও থাকছেন যার যার দায়িত্বে।
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের নবম উইকেটে অনবদ্য ৫১ রানের জুটিতে ভর করে ১ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তাতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।