নেতৃত্বের শুরুতে খুশি লিটন, যা জানালেন
প্রথমবার দলকে ওয়ানডে নেতৃত্ব দিয়ে ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করায় বেশ খুশি লিটন দাস।
কথার ফুলঝুরিতে প্রকাশ হয়েছে সেই তৃপ্তি। বলেছেন- ‘অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জেতায় খুবই খুশি। খুব ভালো লাগছে। আমরা ভেবেছিলাম ২৪০-২৫০ রান হলেই জেতা যাবে। ব্যাট হাতে চাপে পড়ে গিয়েছিলাম, যা মাহমুদউল্লাহ ও মিরাজ দারুণভাবে সামলেছে। জানি না, ওই সময় ওদের মধ্যে কী কথা হচ্ছিল। তবে জুটি ছিল অসাধারণ।’
ভারতের পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। তবে ইনজুরি নিয়ে ফিল্ডিংয়ের সময় মাঠ ছাড়া রোহিত শর্মা নবম ব্যাটার হিসেবে মাঠে থেকে ম্যাচ ঘুরিয়ে দেন। তিনি ২৮ বলে পাঁচটি ছক্কা ও তিন চারে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেন। ইনিংসের মধ্যে আবার দেখা গেছে লিটন চাপে থাকা প্রতিপক্ষকে সেরা বোলার নিয়ে আক্রমণ করছেন না।
.png)
অনুভূতি প্রকাশ করে লিটন বলেন, ‘আমি আমার মেইন বোলারদের বিরতি দিয়ে দিয়ে বোলিং করাচ্ছিলাম। কারণ, জানতাম যে, এই উইকেটে দ্বিতীয় ইনিংসের পরের দিকে ব্যাট করা সহজ হবে। সেজন্য সেরা বোলারদের শুরুতেই বেশি বল করিয়ে ফেলার ঝুঁকি নিতে পারিনি। মনোযোগ এখন পরবর্তী ম্যাচে। জয়ের জন্যই ঐ ম্যাচেও মাঠে নামব।’