ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ভারত সিরিজ

কোহলিকে জীবন দিলেন লিটন, সাবলীলভাবে এগোচ্ছে ভারত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩, ১০ ডিসেম্বর ২০২২
কোহলিকে জীবন দিলেন লিটন, সাবলীলভাবে এগোচ্ছে ভারত
বিরাট কোহলি

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ চট্টগ্রামে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। ম্যাচের শুরুতেই ভারতীয় শিবিরে আঘাত হেনেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে এসে নিজের ওভারের প্রথম বলেই ধাওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।  

তবে তার সঙ্গে তাল মেলাতে পারলো না দল। তাতে আরেকটা উইকেট থেকে বঞ্চিত হলেন মিরাজ। ভারতীয় ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে মিরাজের ফ্লাইটে ধোঁকা খেয়ে ফ্লিকে ডিপ মিডে বল তুলে দেন কোহলি। তবে বলের গতি আন্দাজ করতে পারেননি লিটন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঈশান কিষাণের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.১ ওভারে এক উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে ভারত। কোহলি ১১ ও ইশান ৫০ রানে ব্যাট করছেন।

Advertisement

এর আগে ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ।  স্পিনার নাসুম আহমেদের জায়গায় ফিরেছেন তাসকিন। ব্যাটার নাজমুল হোসেন শান্তর জায়গায় ফিরেছেন ইয়াসির আলী রাব্বি।

বাংলাদেশঃ লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, ইয়াসির আলী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!