ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

দেশের ইতিহাসে দ্রুততম ফিফটি লিটন দাসের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ২৯ মার্চ ২০২৩
দেশের ইতিহাসে দ্রুততম ফিফটি লিটন দাসের
লিটন দাস

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০তে খেলছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে লিটন-রনির ঝড়ে উড়ন্ত সূচনা পেয়েছে টাইগাররা। এরই মধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে বিনা উইকেটে ৮৩ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসটা হয়েছিল ঠিক সময়েই। যেখানে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। টস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নেমে আসে বৃষ্টি। দুই দফা বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুজন। সে ধারাবাহিকতায় পাওয়ার প্লে-র চতুর্থ ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১৮ বলে অর্ধশতক পূরণ করেন লিটন দাস। যা দেশের টি-২০ ইতিহাসে দ্রুততম। তিনি পেছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুলকে। যিনি ২০ বলে অর্ধশতক করে এতদিন রেকর্ডটি নিজের করে রেখেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!