ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের পরিবর্তে যেখানে খেলবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ৪ এপ্রিল ২০২৩
আইপিএলের পরিবর্তে যেখানে খেলবেন সাকিব
সাকিব আল হাসান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সাকিব আল হাসানের খেলা ইস্যুতে কম জলঘোলা হয়নি। সর্বশেষ খবর, চলতি আইপিএলে খেলছেন না তিনি। আইপিএলের ১৬তম আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

কারণ হিসেবে জানা গেছে, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পুরো আসরের জন্য সাকিবকে চেয়েছিল। তবে এই শর্তে এনওসি না পাওয়ায় নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

আইপিএলে না যাওয়ায় এই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন সাকিব। চলতি মৌসুমে তিনি মোহামেডানের হয়ে খেলছেন। দলটির শীর্ষ কর্তা এ.জি.এম. সাব্বির দেশের এক গণমাধ্যমকে সাকিবের মোহামেডানে হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

সাব্বির এ সময় বলেন, আলহামদুলিল্লাহ আমরা যেটা কথা বলে জানতে পেরেছি ইনশা আল্লাহ মোহামেডানে খেলবে সাকিব। আমাদের একটা ম্যাচ আছে আগামীকাল অগ্রণী ব্যাংকের বিপক্ষে। টেস্ট ম্যাচ থাকায় এ ম্যাচে আমরা সাকিবকে পাবো না। তবে অবশ্যই ৮ তারিখ ইনশা আল্লাহ সাকিব ম্যাচ খেলবে।

তিনি আরো বলেন, ৮ তারিখের ম্যাচের পর থেকে মোটামুটি আশা করছি এরপর যে ম্যাচগুলো থাকবে সাকিব মোহামেডানে খেলবে ইনশা আল্লাহ। মোহামেডানের জন্য থাকবে এটুকু সাকিবের সঙ্গে কথা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!