জানা গেল কবে অভিষেক হতে পারে লিটনের!
প্রথমবারের মতো আইপিএল খেলতে কলকাতায় লিটন দাস। সেখানে গিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশি এই ওপেনার। কিন্তু কলকাতার একাদশের হয়ে কবে মাঠে নামবেন লিটন? সেটা নিয়ে কিছু বলতে পারছেন তিনি।
মূল সমস্যা একটাই- তার পজিশন। বাংলাদেশের হয়ে সব সময় ওপেনিং করেন লিটন। এদিকে তার পজিশনে কলকাতায় খেলছেণ আরোও দুই বিদেশি। তবুও আগামীকালের (১৪ এপ্রিল) ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক হতে পারে লিটনের। দলের তরফ থেকে সে রকমই ইঙ্গিত পাওয়া গেছে।
লিটনের জন্য ভালো উপায় হতে পারে আইপিএলের এবারের নতুন নিয়ম। ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহারের নিয়ম কাজে লাগিয়ে কলকাতা একজন বাড়তি বিদেশি নামানোর সুযোগ রয়েছে। তাই ধারণা করা হচ্ছে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পাঁচজন বিদেশি নামাতে পারে শাহরুখের দল। ফলে লিটন ব্যাটিং করলেও তার পরিবর্তে পরের ইনিংসে কেকেআর আরেকজন বোলার নামাতে পারবে।
.png)
সেক্ষেত্রে ব্যাট করার সময় রহমানুল্লা গুরবাজ, লিটন, রাসেল ও নারাইনকে খেলাতে পারে কেকেআর। পরে বল করার সময় গুরবাজ বা লিটনের মধ্যে একজনকে তুলে নেওয়া হবে। কারণ তাদের দু’জনই উইকেটরক্ষক। ফলে একজন বাড়তি কিপার থাকবে দলটির রিজার্ভে। তাদের একজন উঠে গেলে লুকি ফার্গুসনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারে কেকেআর। তাহলে এক ম্যাচে চার জনের বদলে তারা পাঁচ বিদেশির সুবিধা পাবে।
এর আগে লিটন দেশ ছাড়ার সময় দলের একাদশে জায়গা পাওয়া নিয়ে দ্বিধার কথা জানিয়েছিলেন। তবে তিনিও হাল ছাড়ার পাত্র নন। তাই তো তাকে অনুশীলনে কঠিন মনোযোগ দিয়ে ঘাম ঝরাতে দেখা গেছে। খেলার সুযোগ না পেলেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতের কন্ডিশন বুঝতে সাহায্য পাবেন এই টাইগার ওপেনার।