চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ধোনির হাঁটুতে ইনজুরি আছে। আপনি তার চলাচলে সেটা বুঝতে পারবেন। এ কারণে সে কিছুটা অস্বস্তিতে আছে। তবে আজ যা দেখেছেন, সে আমাদের জন্য অনেক বড় একজন ক্রিকেটার। তার ফিটনেসকে আমি পেশাদারই বলব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বছর কয়েক আগেই অবসর নিয়েছেন ধোনি। আইপিএল ছাড়া আর কোনো ঘরোয়া টুর্নামেন্টেও খেলেন না তিনি। তাই বলা যায় লম্বা সময় পরই আইপিএল খেলতে নামছেন এ ক্রিকেটার। তারপরও ধোনির ওপর কোচের বিশ্বাস, পারফর্ম করার জন্য যা যা দরকার তার সবই করছেন চেন্নাই অধিনায়ক।
.png)
ফ্লেমিং বলেন, আসর শুরুর মাসখানেক আগে সে দলের সঙ্গে যোগ দিয়েছে। এর আগে সে খেলার মধ্যে ছিল না। সে ফিট হয়ে যাবে। রঞ্জিতে সে নেট সেশন চালিয়ে যাবে। ম্যাচে পারফর্ম করতে যা দরকার সেটা সে করেছে। সে কীভাবে নিজেকে ফিট করে তোলে, সে ব্যাপারে সন্দেহ না থাকাই ভালো।