ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আরো ৫০ লাখ টাকা পুরস্কার পেলেন সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৯, ১৩ এপ্রিল ২০২৩
আরো ৫০ লাখ টাকা পুরস্কার পেলেন সাবিনারা
ছবি: সংগৃহীত

সাফ শিরোপা জয়ের পর বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম। তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর স্ত্রী। দেরিতে হলেও সাবিনা খাতুনদের হাতে সেই অর্থ পুরস্কার তুলে দিয়েছে এনভয় গ্রুপ। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাফুফে ভবনে সাবিনা খাতুনদের হাতে সেই অর্থ পুরস্কার তুলে দিয়েছে এনভয় গ্রুপ। বাফুফে ভবনে দেশের চ্যাম্পিয়ন কন্যাদের হাতে পুরস্কারের চেক তুলে দেন সালাম মুর্শেদী। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সালাম মুর্শেদীর ছেলে ও এনভয় গ্রুপের পরিচালক ইশমাম সালাম।

এদিকে টাকার অভাবে মিয়ানমারে অলিম্পিক বাছাইপর্বে অংশ নিতে পারেনি গোলাম রব্বানি ছোটনের দল। সেই কথা সামনে আসার পর কয়েকদিন আগে বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক এবং বিসিবি মেয়েদের পুরস্কারের অর্থ বুঝিয়ে দেয়। এর মধ্যে বিসিবি ঘোষণার চেয়েও এক লাখ টাকা বেশি অর্থাৎ ৫১ লাখ টাকা দিয়েছে।

Advertisement

তবে কেবল বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর ঘোষিত ৫০ লাখ টাকা পে অর্ডারের কারণে দেওয়া বাকি ছিল। সেই টাকাও আজ পেলো সাবিনারা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!