ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাবিনাদের ফান্ডে ৫০ লাখ টাকা দিলেন যিনি!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৮, ২ এপ্রিল ২০২৩
সাবিনাদের ফান্ডে ৫০ লাখ টাকা দিলেন যিনি!
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়ন হয়ে ঘরের মাটিতে পা রাখার পর থেকে সাবিনাদের নামে পুরস্কার ঘোষণা করে নানা প্রতিষ্ঠান ও ক্রীড়া ব্যক্তিবর্গ। সেই তালিকায় ছিলেন বাফুফের বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।

সাবিনাদেরকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন তিনি। রোববার (২রা এপ্রিল) তার দেয়া অর্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফান্ডে জমা পড়েছে। 

জানা গেছে, ব্যক্তিগত কাজে তিনি বাইরে ছিলেন মানিক।  যার কারণে সঠিক সময়ে টাকাগুলো বাফুফের কাছে হস্তান্তর করতে পারেননি। তাছাড়া বাফুফের ইচ্ছা ছিল তার কাছ থেকে টাকাগুলো অনুষ্ঠান করে সাবিনাদের হাতে পৌঁছে দিতে। কিন্তু সেটা হয়নি। আজ (২ এপ্রিল) সকালে মানিকের প্রতিনিধি বাফুফের প্রিমিয়ার ব্যাংকের অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা জমা দিয়েছেন।

Advertisement

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এবারই প্রথম নির্বাহী কমিটিতে এসেছেন মানিক। প্রথমবার সহ-সভাপতি হয়েই ফুটবলে বেশকিছু খাতে অবদান রাখছেন তিনি। গত পাঁচ দশকে বাফুফের কোনো জিম ছিল না। কাজী সালাউদ্দিন প্যানেলের ইশতেহার ছিল জিম নির্মাণ।

পরবর্তীতে নির্বাচনে বিজয়ী হয়ে মানিক নিজ উদ্যোগেই কোটি টাকার জিম নির্মাণ করে দিয়েছেন। এছাড়া নারী ফুটবল লিগেও দল গঠন করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!