[ খেলা ]
ইউরোপা লিগে জুভেন্টাসের জয়
ছবি: সংগৃহীত
ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে ১-০ গোলে হারিয়েছে মাসিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে আগামী ২১ এপ্রিল পর্তুগালের শহর হোসে আলভালাদে স্টেডিয়ামে।
প্রথমার্ধে দুই দলের গোলের চেষ্টা করে। কিন্তু গোল করতে পারেনি কেউই। এদিন দুই অর্ধের খেলায় দুই দলের পার্থক্য বোঝা যাবে একটা পরিসংখ্যানে। ৯০ মিনিটে দুই দলই মধ্যে জুভেন্টাস নেয় ৯টি শট। টার্গেট শট ছিল ৩টি। গোল হয়েছে এর মধ্যে একটি শটে।
অন্যদিকে স্পোর্টিং সিপি মোট শট ছিল ১৫ টি। টার্গেট শট ছিল ৬টি। বল পাসিংয়ে এগিয়ে ছিল পর্তুগালের ক্লাবটি। তবেও জয়ের দেখা পায়নি তারা। শটের হিসাব বাদ দিলেও প্রথমার্ধে দারুণ আধিপত্য বিস্তার করে খেলেছে স্পোর্টিং সিপি।
.png)
প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে খেলার ৭৩ মিনিটে ফেদেরিকো গাট্টির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠে ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!