ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জুভেন্টাসে যোগ দিলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৮, ৭ জুলাই ২০২২
জুভেন্টাসে যোগ দিলেন ডি মারিয়া
ফাইল ছবি

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার পর এক বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিতে সম্মত হয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।

চলতি সপ্তাহেই ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতালিতে আসবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে তাকে বিনা ফিতে চুক্তিবদ্ধ করতে প্রস্তুত জুভেন্টাস।

পল পগবার সঙ্গে গত মাসে একটি আপোষরফার পর ডি মারিয়াকে দলে টানতে যাচ্ছে তুরিনের ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেড ত্যাগ করা এই ফরাসি আগামী শনিবার ক্লাবটিতে ফিরে আসবেন।

Advertisement

দীর্ঘ প্রায় সাত বছর কাটানোর পর পিএসজির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন ডি মারিয়া। ওই সময় প্যারিসের ওই ক্লাবের হয়ে ২৯৫ ম্যাচে  তিনি ৯২টি গোল করেছেন। আর্জেন্টাইন ওই তারকা এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদেও হয়েও খেলেছেন।

ডি মারিয়া যখন ওল্ড ট্রাফোর্ডে খেলছিলেন তখন জুভেন্টাসে নিজের প্রথম স্পেল শুরু করেছিলেন পল পগবা। গত মৌসুমে সিরি আ লিগে চতুর্থ স্থানে  ছিল  জুভেন্টাস। চ্যাম্পিয়ন মিলানের চেয়ে পিছিয়ে ছিল ১৬ পয়েন্টের ব্যবধানে।

এদিকে সুইডেনের ৪০ বছর বয়সী ফুটবল তারকা জলাতান ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে এসি মিলান। যার সুবাদে আগামী বছরও এ ক্লাবটির হয়ে খেলবেন তিনি।

তবে আগামী অক্টোবরে ৪১ বছরে পা রাখতে যাওয়া ইব্রা বর্তমানে হাঁটুর ইনজুরি থেকে মুক্তির অপেক্ষায় রয়েছেন এবং পুরো বছর নাও খেলতে পারেন। তাই বেতন কমানোর সিদ্ধান্তেও সম্মত হয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!