জানা যায়, এই সভা বাতিল হওয়ার পেছনে মূলত কারণ ফিফা থেকে সোহাগ নিষিদ্ধ। ফিফার এই সিদ্ধান্তের পর পর বাফুফে ভবনে চরম উত্তেজনা বিরাজ করছে। যার রেশ ধরেই নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে আহ্বান করা জরুরি সভা বাতিল করা হয়েছে।
এদিকে, জরুরি সভা বাতিল হওয়ায় ফেডারেশনের অনেক কর্মকর্তাও নাখোশ। একাধিক সদস্য জানিয়েছেন, ‘সভাপতির আজকেই জরুরি সভা করা উচিত ছিল। প্রয়োজনে নারী ফুটবলের বদলে সাধারণ সম্পাদকের বিষয়ে সভা হতে পারত। আজকের সভা বাতিল করা ঠিক হয়নি।’
.png)
ফিফা থেকে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ায় বড় সমস্যায় বাফুফে। কারণ ফেডারেশনের পক্ষ থেকে তিনিই সবকিছু দেখাশোনা করতেন। এখন তাকে দায়িত্ব অব্যাহতি দিয়ে নতুন কাউকে খুজতে হবে ফেডারেশনকে।