ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে একাদশে মাঠে নামবে কলকাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ১৬ এপ্রিল ২০২৩
যে একাদশে মাঠে নামবে কলকাতা
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এ ম্যাচটি ভালোভাবে জিততে পারলে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার সম্ভাবনা রয়েছে নাইটদের।

এদিকে চলমান আসরে চার ম্যাচে দুই জয় ও দুই পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে কলকাতা। অন্যদিকে টানা দুই ম্যাচ পরাজয়ের পর সবশেষ ম্যাচে জয়ের দেখা পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামছে দুই দল। 

রোববার ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামছে নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

Advertisement

এদিন কলকাতার একাদশে এক বা একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইনজুরি এবং ফিটনেস সমস্যায় মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত ক্যারিবীয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। তার বদলে ডেভিড উইজকে দেখা যেতে পারে একাদশে।

এছাড়া সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের বিকল্পও ভাবতে পারে কেকেআর। সেক্ষেত্রে টাইগার ওপেনার লিটন দাস ও ইংলিশ ওপেনার জেসন রয়ের মধ্যে যে কোনো একজনের সুযোগ মিলতে পারে একাদশে।

কলকাতার সম্ভাব্য একাদশ: লিটন দাস/জেসন রয়, নারায়ন জগদীশন, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল/ডেভিড উইজ, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা।
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!