ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

লিটনকে নিয়ে সুখবর দিলেন আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ১৬ এপ্রিল ২০২৩
লিটনকে নিয়ে সুখবর দিলেন আকাশ চোপড়া
ছবি- ডেইলি বাংলাদেশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। এ ম্যাচে জয়ে ফিরতে মুখিয়ে আছে দু’দলই। এদিন ভালো রান রেটে জিততে পারলে পয়েন্ট টেবিলের দুইয়ে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে লিটন-রানাদের।

রোববার ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামছে নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। এর আগে লিটনকে নিয়ে নিজের মনের কথা জানালেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

বাংলাদেশি দর্শকদের মতোই লিটনকে মাঠে দেখতে মুখিয়ে আছেন আকাশ। নিজের ইউটিউব চ্যানেলে এই ক্রিকেটবিশ্লেষক বলছেন, ‘আমার মনে হয় গুরবাজকে এখন বাদ দেওয়া উচিত। আমার মন বলছে লিটন দাসকে খেলাও। তবে মনে হচ্ছে জেসন রয়কে সুযোগ দেবে। জেসন রয়ের সঙ্গে নারায়ণ জাগদিশান ওপেন করলে জাগদিশান উইকেটকিপিং করতে পারে।’
 
কলকাতায় বিদেশি হিসেবে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও স্পিনার সুনীল নারাইন, নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন ও টিম সাউদি। এর মধ্যে লিটনের মূল প্রতিদ্বন্দ্বী দুই ওপেনার গুরবাজ ও রয়।

Advertisement

এই মৌসুমে কলকাতার হয়ে সবকটি ম্যাচ খেলেছেন গুরবাজ। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচে রান করেছেন ৯৪। দ্বিতীয় ম্যাচে ফিফটি করা গুরবাজ ব্যর্থ হয়েছেন সবশেষ দুই ম্যাচে। তাই আকাশ চোপড়া মনে করছেন দল থেকে বাদ পড়তে যাচ্ছেন গুরবাজ। 

তবে গত ম্যাচে লিটনের পাশাপাশি মাঠে নামার সম্ভাবনা ছিল রয়েরও। তবে লিটন-রয় কাউকেই একাদশ এবং ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখেনি কলকাতা।

এদিকে, গত দুই ম্যাচে ব্যর্থতার পরও গুরবাজকে দলে দেখতে চান ক্রিকেটবিশ্লেষক ইয়ান বিশপ। ইএসপিএন ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টেনে আনেন চেন্নাই সুপার কিংসেকে, ‘জানি না, গুরবাজকে খেলাবে কি না। চেন্নাইয়ের একটা বিষয় আমি পছন্দ করি, ওরা ঐতিহাসিকভাবেই খেলোয়াড়দের সুযোগ দেয়। কেউ ব্যর্থ হলেও তাকে তারা সুযোগ দিয়ে যায়। গুরবাজকে নিয়ে কলকাতা যে সিদ্ধান্তই নিক না কেন, আমি চাই দল তার ওপর ভরসা রাখুক।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!