ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের পায়ে সফল অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ১৮ এপ্রিল ২০২৩
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের পায়ে সফল অস্ত্রোপচার
ছবি- সংগৃহীত

কাতার ফুটবল বিশ্বকাপে তিন যুগ পর শিরোপা জয়ের আক্ষেপ ঘুঁচে আর্জেন্টিনার। গত বছরের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে কাঁদিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে আলবিসেলেস্তারা। এ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলটির ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। 

বিশ্বকাপ জয়ের তিন মাস পর ঘরের মাঠ বুয়েন্স এইরেসে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল মার্টিনেজ। এরপর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। সেখানে ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে পায়ের ইনজুরি নিয়ে পুরো মৌসুম থেকেই ছিটকে যায় এ আর্জেন্টাইন তারকা।

অবশেষে পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে মার্টিনেজের। মঙ্গলবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের পায়ে সফল অস্ত্রোপচার।অস্ত্রোপচার শেষে একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে মার্টিনেজ লেখেন, ‌‌‌‌‘খুব ভালোভাবেই সবকিছু হয়েছে, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা। বার্তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন সেরে ওঠার প্রতি মনোযোগ দিতে চাই।’

Advertisement

এর আগে বৃহস্পতিবার সেভিয়ার বিপক্ষের ম্যাচে পায়ে চোট পান মার্টিনেজ। পরবর্তীতে তিনি প্রতিপক্ষের দুজনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। এর দু’দিন পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।
 
বিশ্বকাপ জয়ের পর আয়াক্স আমস্টারডাম ছেড়ে চলতি বছরেই ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান মার্টিনেজ। এরপর ২৫ বছর বয়সী ফুটবলার রেড ডেভিল শিবিরে নিজের জাত চেনাতে বেশি সময় নেননি। অনুমিতভাবেই এরিক টেন হ্যাগের পরিকল্পনার মূল অংশ বনে যান। তাই নিয়মিতই ম্যাচ খেলে যাচ্ছিলেন আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ জেতা মার্টিনেজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!