আগের ম্যাচে ড্র-য়ের পর কোচ রুডি গার্সিয়ার সঙ্গে রোনালদোর সম্পর্কে শীতলতা তৈরি হয়। যার জেরে বরখাস্ত হন গার্সিয়া। এবার মাঠে নেমে হেরেই গেছে সৌদি লিগের শীর্ষে থাকা দলটি। যেখানে বড় ভূমিকা রেখেছেন নিষ্প্রভ সিআর সেভেন।
মরার ওপর খাঁড়ার ঘা, রোনালদোরা পরাজিত হয়েছে মূলত লিগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের বিপক্ষে। বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর প্রসঙ্গ তুলে প্রায়শই রোনালদোর সঙ্গে তার দ্বৈরথকে সামনে টেনে আনছে তারা। এবার মাঠের খেলায়ও তারা রুখে দিয়েছে সাবেক রিয়াল তারকাকে।
.png)
আল হিলালের বিপক্ষে নতুন কোচের অধীনে নামলেও ভাগ্য বদল হয়নি নাসরের। বিপরীতে ম্যাচে হিলালের সঙ্গে রোনালদোদের পারফরম্যান্সে বেশ ব্যবধান চোখে পড়েছে। প্রথমার্ধে আল নাসরের দখলে ৪৪ শতাংশ বল থাকলেও তারা মাত্র একটি শটই নিতে পারে। অথচ ৭টি শটের মধ্যে ৩টিই গোলের লক্ষ্যে ছিল হিলালের।
এদিন পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন রোনালদ। কেবলমাত্র দ্বিতীয়ার্ধে একটি হলুদ কার্ড তাকে নজরে এনেছে। বলে হেড দেওয়ার চেয়ে ওই দৃশ্যে পর্তুগিজ তারকাকে ফাউল করায় বেশি আগ্রহী মনে হয়েছে! পেছন থেকে হিলালের সেই খেলোয়াড়কে টেনে ধরে মাটিতে শুইয়ে দেন তিনি।
দেখে মনে হতেই পারে, ফুটবল মাঠে রেসলিং করতে নেমেছিলেন রোনালদো। এমন ফাউলের পর রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে দ্বিতীয়বার ভাবেননি।
Ronaldo taking out his frustration on others. They keep hyping him each week and he keeps destroying Al Nassr inch by inch.
— FCB Albiceleste (@FCBAlbiceleste) April 18, 2023
Video🎥 Via @ABT7T5
pic.twitter.com/Chxt7AXOC6
মঙ্গলবার (১৮ এপ্রিল) ম্যাচের মাত্র ৬ মিনিটে প্রথম সুযোগ পায় আল হিলাল। এর দুই মিনিট পর তারা আবারও গোল মিসের হতাশায় পুড়ে। তবে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগমুহূর্তে পেনাল্টি পায় হিলাল। সেখান থেকে ইদিওন ইগহালো সফল স্পট কিক নিয়ে রোনালদোদের বিপক্ষে লিড এনে দেন।
পিছিয়ে থাকা আল নাসর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায়। সমতায় ফিরতে বেশ কিছু আক্রমণও করে তারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর পাওয়া হয়নি। উল্টো আবার পেনাল্টি পায় আল হিলাল। এবারও ইগহালোর সফল স্পট কিক। যা তাদের সঙ্গে নাসরের ব্যবধান দ্বিগুণ করে।
শেষ পর্যন্ত তাই হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রোনালদোদের। এমন পরাজয়ে শিরোপা খোয়ানোর হুমকিতে পড়েছে আল নাসর। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুই নম্বরে। অন্যদিকে তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে নম্বর ওয়ানে থাকা আল ইতিহাদ এক ম্যাচ কম খেলেছে।