ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাঠ থেকে ‘ঈদ মোবারক’ বললেন রোনালদো

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৫, ২২ এপ্রিল ২০২৩
মাঠ থেকে ‘ঈদ মোবারক’ বললেন রোনালদো
ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মাবলম্বীরা পালন করছেন পবিত্র ঈদুল ফিতর। ঈদের আমেজ লেগেছে ক্রীড়াবিশ্বেও। তারকা খেলোয়াড়রা ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেই তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। অনুশীলনের ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই সি আর সেভেন। 

বর্তমান ঠিকানা সৌদি ক্লাব আল নাসরের অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন রোনালদো। সেই অনুশীলনের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন তিনি। আবার সৌদি আরবে গতকালকেই ঈদ উদযাপন করা হয়েছে। ছবিগুলোও গতকাল রাতেই শেয়ার করেছেন রোনালদো। ক্যাপশনে লিখেছেন, 'সেমিফাইনালের প্রস্ততিতে মনোযোগী। আজ যারা ঈদ উদ্যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক। ’

 

Advertisement

আগামী ২৪ এপ্রিল (সোমবার) কিং কাপ অব চ্যাম্পিয়ন্সের সেমিফাইনালে আল ওয়েদার বিপক্ষে মাঠে নামবে আল নাসের। এর আগে শেষ সময়ের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দলের ফুটবলাররা।

এর মধ্যেই অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে ক্যামেরার মুখোমুখি হয়ে উচ্ছ্বাসের সঙ্গে রোনালদো সবার উদ্দেশ্যে বলেন, ‘ঈদ মোবারক’। পর্তুগিজ মহাতারকার শুভেচ্ছা জানানোর সেই মুহূর্তটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আল নাসের কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!