মূলত ইংল্যান্ডের পিচগুলো বাউন্সি হয়ে থাকে। ইংলিশদের মতো ততটা বাউন্সি না হলেও সিলেটে খানিকটা সুবিধা পাবে তামিম ইকবালের দল। এজন্য আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলন করতে সিলেটে যাচ্ছে টিম টাইগার্স।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তামিম-মুশফিকরা। তবে সেখানে পুরো দলই যাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেননা টাইগারদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান দলের সঙ্গে অনুশীলন করবেন না। যে সময় টাইগার বাহিনী সিলেটের মাটিতে পা রাখবে, ততক্ষণে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে যোগ দিবেন সাকিব।
.png)
দীর্ঘদিন পর বাবা-মায়ের সঙ্গে এবার মাগুরায় ঈদ কেটেছে সাকিবের। এজন্য স্ত্রী-সন্তানদের আনন্দঘন মূহুর্তে সময় দিতে পারেননি তিনি। তাই দলের অনুশীলনের আগে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।
রোববার রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, সিলেটের প্রস্তুতি ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন তিনি। তবে আয়ারল্যান্ড সিরিজের আগেই চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দিবেন এ ক্রিকেটার।
প্রসঙ্গত, ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান।