এর আগে মাগুরায় বাবা, মা ও স্কুলের বন্ধুদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করেন সাকিব। ঈদের নামাজ শেষে বিকেলে বন্ধুদের সঙ্গে বাইকে ঘুরবেন সাকিব। বন্ধুদের নিয়ে নানাবাড়ি বেড়াতে গিয়েছিলেন এই অলরাউন্ডার। ঈদের আগের দিন তার বন্ধুদের সঙ্গে অর্থাৎ, ২০০৩ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের সঙ্গে মসজিদে ইফতারও করেছেন তিনি।
সাকিব ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় নোমানী ময়দান ঈদগাহে। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাকিব। সেইসঙ্গে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট ক্যাপ্টেন।
.png)
নামাজ শেষে বাড়িতে ফেরেন সাকিব। এরপরেই ব্যাট হাতে নেমে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাইক চালাতে খুবই পছন্দ করেন তিনি। সে কারণেই হয়তো বাইক নিয়ে মাগুরার পথঘাটে ছুটবেন সাকিব নিশ্চিত করছেন তার বন্ধু নয়ন খান। সেই সঙ্গে বন্ধুদের নিয়ে সাকিবের নানা বাড়ি যাওয়ার পরিকল্পনাও আছে।
উল্লেখ্য, ঈদ উদযাপন করে স্ত্রী-সন্তানদের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার কথা আছে সাকিবের।