[ খেলা ]
মুশফিকুরের ঈদ বগুড়ায়, সাকিবের মাগুড়ায়
ছবি: সংগৃহীত
আজ পবিত্র ঈদ-উল-ফিতর। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদ উদযাপন করবেন। শুক্রবার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। ফলে শনিবার সারা দেশে উদযাপিত হবে ঈদ-উল-ফিতর। পরিবারের সঙ্গেই দেশের অধিকাংশ ক্রিকেটার বিশেষ এই দিনটি পালন করছেন।
ঈদের আগে মুশফিকুর রহিম ছুটে গিয়েছেন নিজ জন্মভূমি বগুড়াতে। ঈদগাহ থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিন অন্যদিকে সাকিবের মাগুরায় ছুটে যাওয়ার খবর আগেই জানা যায়। তিনিও নামাজ শেষে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
গুঞ্জন ছিল আসন্ন ঈদুল ফিতরে তিনি পরিবারের সঙ্গে কাটাতে আমেরিকায় পাড়ি দেবেন। তবে এবারের ঈদ বাবা-মায়ের সঙ্গে জন্মস্থান মাগুরাতেই কাটাচ্ছেন বাংলার এই পোস্টার বয়। কয়েকদিন পর পরিবারের সঙ্গে যোগ দিতে সাকিবের যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে।
.png)
কয়েকদিন আগেই ইনজুরিতে পড়া টাইগার পেসার তাসকিন আহমেদ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। পরিবারকে নিয়ে তিনি ঈদ করছেন ঢাকাতেই। ঈদ করতে তাওহীদ হৃদয় ও জাকির হাসানরাও নিজ বিভাগেই রয়েছেন। মেহেদী হাসান মিরাজ ঈদ করছেন ঢাকাতে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!