[ দেশজুড়ে ]
নোমানী ময়দানে ঈদ জামাতে সাকিব
ছবি: সংগৃহীত
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের মতো মাগুরায়ও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শনিবার সকাল ৮টায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক আবু নাসের বেগ, সাকিব আল হাসান ও পৌর মেয়র। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।
.png)
এছাড়া জেলার পিটিআই মসজিদ মাঠ, জজ কোর্ট মসজিদ, ভায়না পৌর গোরস্তান, কলেজপাড়া হাজী সাহেব হুজুরের দরগা শরিফ, নতুন বাজার জামে মসজিদ, মোল্যাপাড়া জামে মসজিদ, শিবরামপুর, আবালপুর, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ জেলার শ্রীপুর, শালিখা, মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!